ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৯ রাত

গাইবান্ধার সাদুল্লাপুরে আগুনে পুড়ল ঘরবাড়ি ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধার সাদুল্লাপুরে আগুনে পুড়ল ঘরবাড়ি ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একসাথে দু’টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্র, টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর নয়নপুর গ্রামের আকবর আলী ও হোসেন আলীর বাড়িতে ঘটনাটি ঘটে।

এদিকে, ওই ঘটনার খবর পেয়ে গাইবান্ধা-৩ আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক প্রার্থী সুরুজ মিয়া ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদের সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মমিনুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব এইচএম শরিফুল ইসলামসহ অনেকে।

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত আকবর আলী ও হোসেন আলী বলেন, হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের থাকা টাকা, আসবাবপত্রসহ সব আগুনে পুড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে আগুনে পুড়ল ঘরবাড়ি ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

পাবনা-৩ আসনে নারী ভোটাররা বড় ফ্যাক্টর

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

বগুড়ার শিবগঞ্জে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনি জনসভা

নৌবাহিনীর অভিযানে বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১১