ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ রাত

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপসহীন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবেন - জিএম সিরাজ

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপসহীন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবেন - জিএম সিরাজ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়া ৫-আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। শহিদ বাবার আদর্শকে ধারণ করে মা খালেদা জিয়ার মতো দেশ ও মানুষের কল্যাণে তিনি আপসহীন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবেন।

তার ঘোষিত ৩১ দফার মাধ্যমে দেশের নারী-শিশুসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমৃদ্ধির মাধ্যমে বৈষম্যমুক্ত স্বনির্ভার বাংলাদেশ গড়ে তুলবেন। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে হবে।

তিনি আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের কাতলাহার বাজারসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসব কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন-বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস।

আরও পড়ুন

উপস্থিত ছিলেন-বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এড. রেজানুর ইসলাম খান রেজা, আজাহার আলী পাইকার, আলেক উদ্দিন, ফজল-এ-খুদা তুহিন, শফিকুল ইসলাম, মহসীন আলী, আব্দুস সালাম, বনিজার রহমান বাটুল, যুবদল নেতা জহিরুল ইসলাম বিপ্লব, মনিবুর রহমান, এমানুর ইসলাম, মোস্তাফিজার, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মাসুদ রানা, জিন্নাহুর রহমান রাকিব ও আল আমিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপসহীন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবেন - জিএম সিরাজ

পাবনার সাঁথিয়ায় চুরি করতে এসে আটক যুবককে পুলিশে সোপর্দ

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু

তারেক রহমানের প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা

বগুড়ায় কোচ টার্মিনালে চাঁদাবাজি, আটক ১

বগুড়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ বাসের ২ যাত্রী গ্রেফতার