পাবনার সাঁথিয়ায় চুরি করতে এসে আটক যুবককে পুলিশে সোপর্দ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সাঁথিয়ায় চুরি করতে এসে হাতেনাতে আটক হয়েছে রহমান(৩৫) নামের এক যুবক। সে সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামের সোনাইয়ের ছেলে। জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন বোয়াইলমারী মহল্লার রমজানের ছেলে রবিন গতকাল শনিবার রাতের খাবার শেষে স্ত্রী-পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টায় শব্দ শুনে রবিনের স্ত্রীর ঘুম ভেঙে যায়।
এসময় দেখে তার শয়ন ঘরে চোর ঢুকেছে। এসময় রবিন সাথে সাথে চোর রহমানকে হাতেনাতে আটক করে। এসময় রহমান চাকু দিয়ে রবিনের হাতে ও পিঠে আঘাত করে পালানোর চেষ্টা করে। রবিনের ডাকচিৎকারে আশপাশের লোকজন রহমানকে আটক করে গণধোলাই দেয়। রহমান জানায়, তাকে চুরির সহযোগিতা করেছে বোয়াইলমারী মহল্লার সাইদুলের ছেলে আসিফ(৩০)।
আরও পড়ুনপরে রহমান ও আসিফকে থানা পুলিশে সোপর্দ করা হয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় ২ যুবককে আটক করা হয়েছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন








