ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৬ দুপুর

বাঘারপাড়ায় একটি বাড়িতে মিললো গ্রেনেডসহ বিদেশি পিস্তল

বাঘারপাড়ায় একটি বাড়িতে মিললো গ্রেনেডসহ বিদেশি পিস্তল

যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১০টি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল ও ৩৯ রাউন্ড গুলিসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া ডিগ্রি কলেজ সেনা ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িহাগড়া গ্রামের চুন্নু মোল্যার বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুন্নু মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় চারটি বিদেশী পিস্তল, সাতটি ম্যাগজিন, ৩৯ রাউন্ড গুলি, নয়টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড, ৫টি সিসিটিভি ক্যামেরা, দুইটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

অভিযানের এক পর্যায়ে একটি স্টিলের ট্রাংকের ভেতর ১০টি হ্যান্ড গ্রেনেডসদৃশ বোমা পাওয়া যায়। এসব গ্রেনেড, অস্ত্র, গুলির মালিক চুন্নু মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৭)। অভিযানের আগেই তিনি পালিয়ে যান।

তিনি আরও জানান, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডসদৃশ বস্তুগুলোকে উচ্চ বিস্ফোরক বোমা হিসেবে চিহ্নিত করেছে। এরপর রাতেই দড়িহাগড়া গ্রামের মাঠে নিরাপদ স্থানে বিস্ফোরণের মাধ্যমের ধ্বংস করা হয়।

নির্বাচনে আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক জড়ো করা হয়েছিল বলে ধারণা করছেন তিনি। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। পলাতক রায়হান মোল্যা ও তার সহযোগিদের গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘারপাড়ায় একটি বাড়িতে মিললো গ্রেনেডসহ বিদেশি পিস্তল

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২

নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান

দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন

অন্ধকারে ইউক্রেন!

কালকিনিতে ২৩ ককটেলসহ যুবক আটক