ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৩২ বিকাল

দেওয়ানগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আখক্ষেতে মিলল অটোরিকশাচালকের বিকৃত মরদেহ

দেওয়ানগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আখক্ষেতে মিলল অটোরিকশাচালকের বিকৃত মরদেহ

জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর আপেল মিয়া (২৭) নামে এক অটোরিকশাচালকের বিকৃত মরদেহ উদ্ধার করেছ পুলিশ।

আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর গ্রামের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত আপেল মিয়া বাহাদুরাবাদ গ্রামের ফতর আলীর ছেলে।

আরও পড়ুন

খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিজের অটোরিকশা নিয়ে দেওয়ানগঞ্জের বেলতলী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আপেল মিয়া। এরপর থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তাকে খুঁজে না পেয়ে তার বড় ভাই আফিজল হক দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর মধ্যেই রোববার দুপুরে আখক্ষেতে আপেল মিয়ার মরদেহ পাওয়া যায়। মরদেহটি কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলায় মুখমণ্ডল ও শরীরের এক তৃতীয়াংশ বিকৃত হয়ে যায়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ জানান, আপেল মিয়া তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তার মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সকল নাগরিক ন্যায়বিচার পাবে - এটিএম আজহারুল ইসলাম

বগুড়ার শাজাহানপুরের ৭৫টি ভোট কেন্দ্রে ৫ শতাধিক সিসি ক্যামেরা

বগুড়া-৬ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের প্রচার মিছিল

রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

লালমনিরহাটে ভোট কেনার দায়ে জনতা দলের নেতার জরিমানা

ইনকিলাব মঞ্চে আমরা কোনো গুলি করিনি : অতিঃ পুলিশ সুপার