ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

বগুড়ার নন্দীগ্রামে কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আকরাম হোসেন (৩৮) নামের এক এস্কেভেটরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে নাটোরের সিংড়া উপজেলা সদরের আরশেদ আলীর ছেলে।

অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার অভিযোগে এ জরিমানা করা হয়। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদিঘী গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৌদিঘী গ্রামে অনুমোদন ছাড়াই কৃষি জমিতে মাটি কর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অবৈধভাবে মাটি কর্তনের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এস্কভেটরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও জমির মালিককে পাওয়া যায়নি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কর্তন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে ১০ শতাংশের মতো ভোট কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না: আমীর খসরু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে : আমিনুল হক

কুয়েট ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, বাসভবনে অবরুদ্ধ করার চেষ্টা