ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৬ সকাল

টাঙ্গাইলে রেললাইনে ভাঙন, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

টাঙ্গাইলে রেললাইনে ভাঙন, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে ভাঙন দেখা দিয়েছে। এতে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) সকালে উপজেলার সল্লা এলাকার ১১৬ নম্বর ব্রিজের উপর রেল লাইনে ভাঙা দেখা যায়। পরে তাৎক্ষণিকভাবে সনাতনী পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করে রেলওয়ে কর্তপক্ষ।

স্থানীয়রা জানান, সকালে একটি ট্রেন যাওয়ার সময় বিকট শব্দ হয়। এরপর এগিয়ে সেখানে গেলে রেল লাইন ভাঙা দেখতে পেয়ে রেলওয়ের লোকজনকে খবর দেয়া হয়।

আরও পড়ুন

রেলওয়ের লোকজন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাৎক্ষণিকভাবে সনাতনী পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। পরবর্তীতে ভাঙা রেললাইন খুলে মেরামতের কাজ শুরু করা হয়। দ্রুত সময়ের মধ্যে মেরামতের কাজ শেষ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত