ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:৪২ সকাল

হিজলা উপজেলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

হিজলা উপজেলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার মেঘনা বয়ারচর থেকে মো. আমির হোসেন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। 

নিহত আমির হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির কৃষক শপন হাওলাদের বড় ছেলে। 

চরবংশীর চান্দারখাল এলাকার ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে মাছ ধরতে মেঘনা নদীতে যায় আমির। বিকাল ৫টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন আসে আমিরের গলাকাটা লাশ বরিশালের হিজলা উপজেলার বরজালি ইউপির বয়ারচর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে উদ্ধার করেছেন নৌ-পুলিশ।

আরও পড়ুন

আমিরের লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। 

হিজলা থানার ওসি মো. আদিল হোসেন জানান, নিহত আমিরের মৃত্যুটি রহস্যজনক। প্রকৃত কারণ ও ঘটনার পেছনের সত্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় দেড়শ সেনা আহত

ভুটানকে পানগাঁও নৌবন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের