ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৯ সকাল

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

লক্ষ্মীপুর কারাগারে আবুল বাশার (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

 আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা। ১৫ জানুয়ারি চন্দ্রগঞ্জ থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হন তিনি। ১৬ জানুয়ারি লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার এবং ৬টি মোবাইল ফোনসহ মোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন

এ ঘটনার পর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে ১৫ জানুয়ারি পুলিশ অভিযান চালিয়ে বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) এবং আবুল বাশার ওরফে বাশার ডাকাতকে (৫০) গ্রেপ্তার করে। তাদের তথ্যে লুণ্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। আবুল বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।

লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, হাজতি আবুল বাসার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত