ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জানুয়ারি, ২০২৬ ০১:৪৩ এএম

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

ছবি: সংগৃহীত, উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে কিংবা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে গত বছর বেশ দারুণ সময় কাটিয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তারই স্বীকৃতিস্বরূপ এবার ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন কাটার মাস্টার। 

মুস্তাফিজ ২০২৫ সালে ৫৯ উইকেট নিয়েছেন। ইকোনমি ৬.৭৮। বোলিং গড় ১৮.০৩—ন্যূনতম ১৫০ ওভার করা বোলারদের মধ্যে সেরা। কোনো পেসারই তারচেয়ে বেশি নিয়ন্ত্রিত ছিলেন না পুরো বছরে।

একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনিল নারিন ও জেসন হোল্ডার।

বোলিং আক্রমণে মুস্তাফিজের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও ভারতের বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বছরজুড়ে ছিল আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা। সব মিলিয়ে ২০২৫ সালের টি-টোয়েন্টি পারফরম্যান্সের ভিত্তিতেই দলটি নির্বাচন করেছে উইজডেনের সম্পাদকীয় বোর্ড।

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ

অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, স্যাম কারান, টিম ডেভিড, সুনিল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ

মিরপুরে প্রকাশ্যে গুলি, যুবদল নেতা নিহত

চবি ছাত্রীকে বাসে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ায় এক ভাই ছুরিকাহত অপর ভাইকে মাথায় আঘাত

৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি