ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৬ ০৮:৪০ পিএম

নতুন চরিত্রে কেয়া পায়েল

নতুন চরিত্রে কেয়া পায়েল

প্রথম দেখায় কেউ চিনতে গেলে নির্ঘাত বেগ পাবেন! উস্কোখুস্কো চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপ; যা নিয়ে আলোচনা সামাজিক মাধ্যমে। খানিকটা পরে নেটিজেনরা বুঝতে পারলেন, তিনি আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল!

হঠাৎ কেয়া পায়েলের এই আমূল পরিবর্তন বা ‘ট্রান্সফর্মেশন’ দেখে নেটিজেনরা অবাক বনে গেলেও এই লুকের সূত্রপাত একটি শুটিংয়ের দৃশ্য থেকে।

সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়।

এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’

আরও পড়ুন

ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও অনুরাগী মহলে বেশ আলোচনা সৃষ্টি করে। প্রথম দেখায় তারা কেয়াকে চিনতেই পারেননি বলেও মন্তব্য করেন। কেয়ার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাপরে বাপ, কি মারাত্মক অভিনয়!’, মেকআপ নিয়ে অন্য একজনের মন্তব্য, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’ সব মিলিয়ে নেটিজেনরা তার এই কাজের প্রতি একাগ্রতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।

ধারণা, এটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য, যদিও নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগেও এই জুটি বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গ্ল্যামার আর সাবলীল অভিনয়ের জন্য জনপ্রিয় হলেও চরিত্রের প্রয়োজনে এমন ব্যতিক্রম লুকে নিজের অভিনয় দক্ষতা ফের প্রমাণ করলেন অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্বর্ণা’র মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১

`উনি বলছে যে তুই নামবি না মানে তোর বাপসহ নামবে'

২

সৌদির বিশেষ অভিযানের পর রিয়াদে হুতি ক্ষেপণাস্ত্র হামলা

৩

ভারতের প্রথম পাঁচ ব্যাটারই পেলেন অর্ধশতক, রাহুলের ইতিহাস-গিলের আক্ষেপ

৪

রোববার জাতীয় এসএমই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

৬