ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০২:৪৯ দুপুর

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় যুবককে গুলি করে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আব্দুল রাশেদ বিকুল নামের এক যুবক। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. সবুর জানান, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুইটি গুলি তার বুকে এবং একটি গুলি মাথায় লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লা লিগায় সর্বোচ্চ বেতন এমবাপ্পের

কিশোরগঞ্জে পিকআপ উল্টে নিহত ২, আহত ১০

বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসি!

যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা স্বামীর

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার অধিকার রয়েছে : আসিফ নজরুল