ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৬ ০২:৪৪ পিএম

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় মঞ্জু বেপারী নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভ্যানচালক মঞ্জু বেপারী শনিবার রাতে তার ভ্যানের যাত্রী নামিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছাকাছি মৃত ইয়াসিন খানের বাড়িসংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে লোকজন এসে গুরুতর আহত মঞ্জু বেপারীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। 

আরও পড়ুন

হাসপাতলের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, এখানে আনার আগে পথিমধ্যেই মঞ্জু বেপারীর মৃত্যু হয়। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ভ্যানচালক মঞ্জুকে পূর্বপরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে তাকে ১০-১২টি আঘাত করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতেই ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব জেলায়

ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎ-মুখী সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

৪৬ নেতাকর্মীকে নিজ উদ্যোগে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক