ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৫ সকাল

সালাহর গোলে শেষ চারে মিসর

সালাহর গোলে শেষ চারে মিসর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়েছে মিসর। তাতে আবারও গোলের দেখা পেয়েছেন মোহাম্মদ সালাহ। 

আগামী বুধবার তানজিয়ারে সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে মিসর। ২০২১ সালের ফাইনালে এই সেনেগালের কাছেই শিরোপা হারাতে হয়েছিল সালাহদের। ম্যাচের চতুর্থ মিনিটে ওমর মারমুশের গোলে এগিয়ে যায় মিসর। শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উত্তর আফ্রিকার দলটি। তার পরও আইভরি কোস্ট সহজে হার মানেনি। লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে তারা ম্যাচে থাকার চেষ্টা করেছে। তার পরও আধা ঘণ্টা পার হওয়ার পর রামি রাবিয়ার হেডে মিসরের ব্যবধান দাঁড়ায় ২-০।

বিরতির ঠিক আগে আহমেদ ফাতুহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা জাগে আইভরি কোস্টের। কিন্তু খুব দ্রুত সেটার সম্ভাবনারও ইতি ঘটান সালাহ। গোল করে আবারও মিসরকে দুই গোলের লিড এনে দেন সাতবারের চ্যাম্পিয়নদের। ম্যাচের ৭৩ মিনিটে গুইলা দুয়ের ব্যাকহিল শটে আইভরি কোস্ট ব্যবধান কমালে শেষ দিকে জমে ওঠে লড়াই। কিন্তু এবার আর রূপকথার প্রত্যাবর্তন লেখা হয়নি দলটির।

আরও পড়ুন

অপর কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে নাম লিখিয়েছে নাইজেরিয়া। সেমিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মরক্কো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত