ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ১২:২৯ রাত

ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ মিঠুন

ছবি: সংগৃহীত, ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ মিঠুন

স্পোর্টস ডেস্ক : দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে স্থবিরতা বিরাজ করছে। বিসিবি ও ঢাকার ক্লাব সংগঠকদের মধ্যে বিরোধের জেরে বন্ধ রয়েছে লিগ ক্রিকেট।

এমন পরিস্থিতিতে সংকট নিরসনের আশায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিঠুন জানান, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বিস্তারিত জিনিসগুলো আমি ওনার সঙ্গে আলোচনা করেছি। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টা দ্রুত সমাধান করবেন।’

খেলোয়াড়দের প্রধান চাওয়া মাঠে ক্রিকেট ফেরানো—এ কথা স্পষ্ট করে জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

মিঠুন বলেন, ‘খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে আমি চাই মাঠে খেলা হোক। (কারো হস্তক্ষেপে যদি) মাঠে যদি খেলা ফেরে আমি নিশ্চিত আপনিও খুশি হবেন, আমরাও খুশি হবো।’

আরও পড়ুন

এর আগে সংকট নিরসনে বিসিবির বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তেমন ফল পাননি বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মিঠুন বলেন, ‘সত্যি বলতে আমি এখন কারো সঙ্গে যোগাযোগ করার খুব একটা চেষ্টাও করি না।

কারণ আমি আগে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয় নাই, কোনো সমাধান দিতে পারেনি। আমি জানি এখনো যোগাযোগ করলে কোনো সমাধান পাব না।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু আপনাদের মাধ্যমে এতটুকুই বলতে চাই আমরা খেলোয়াড়রা মাঠে খেলা চাই, আমরা মাঠে খেলতে চাই। সেটা যেই যেই জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করে মাঠে খেলা ফিরে আসুক, একমাত্র এটাই আমাদের চাওয়া।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ মিঠুন

মাদারীপুরে ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ

ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনায় ইরানের হামলা

বিএনপি যা বলে তা করে : সমাজকল্যাণ মন্ত্রী

বগুড়ায় প্রথম দিনেই ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ডের টাকা

মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার