ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ১১:২০ রাত

বগুড়ায় পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত পলিথিন কর্তন কাজের উদ্বোধন

বগুড়ায় পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত পলিথিন কর্তন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত পলিথিন ব্যবহার অনুপযোগী করার নিমিত্তে পলিথিন কর্তন কাজের উদ্বোধন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক নিলুফা ইয়াছমিন পলিথিন কর্তন কাজের উদ্বোধন করেন।

এসময় উপপরিচালক মেজ-বাবুল আলম, উপপরিচালক মোঃ কামরুজ্জামান সরকার, সিনিয়র কেমিস্ট মোঃ ইবরাহিম হোসাইন, সহকারী পরিচালক আহসান সাফি, জুনিয়র কেমিস্ট মোঃ আবুল বাসার, পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদসহ বগুড়া জেলা ও রাজশাহী বিভাগের কর্মকর্তা ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। 
কাটার অনুষ্ঠানে  বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এসময় পরিবেশ অধিদপ্তর,রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক নিলুফা ইয়াছমিন বলেন মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত পলিথিন প্রথমে কেটে ব্যবহার অনুপযোগী করা হবে। তারপর পিপিআর অনুসারে নিলামের মাধ্যমে বৈধ রিসাইক্লিং প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করা হবে। এবং পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত পলিথিন কর্তন কাজের উদ্বোধন

নাটোরে ৭ বছরের শিশুর নামে ‘হত্যা চেষ্ট’ মামলা, আদালতে জামিন, নথিপত্রে ২১, বাস্তবে ১ম শ্রেণির ছাত্র

নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত

বগুড়ায় বেদে শাকিল হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

বেরোবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

পাবনার সাঁথিয়ায় ১শ’ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার