ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৪:৩২ দুপুর

বাংলাদেশে এসে খুব ভালো লাগছে : শাহিন শাহ আফ্রিদি

বাংলাদেশে এসে খুব ভালো লাগছে : শাহিন শাহ আফ্রিদি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল বুধবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ।

বাংলাদেশ সফরে এসে গতকাল সোমবার প্রথম অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। অনুশীলন শেষে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিজের এক পোস্টে লেখেন, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আমাদের প্রথম অনুশীলন সেশনে থাকতে পেরে দারুণ লাগছে। তিনি আরও লেখেন, ক্যাম্পের পরিবেশ খুবই চমৎকার। দলে রয়েছে অভিজ্ঞ সিনিয়রদের সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনাময় কিছু তারকা, যাদের নির্বাচন করা হয়েছে দলের সামগ্রিক ভারসাম্য ও কম্বিনেশন বিবেচনা করে। সবাই মিলে কঠোর পরিশ্রম করার অপেক্ষায় আছি।

আরও পড়ুন

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রশংসাও করে শাহিন শাহ আফ্রিদি লেখেন, এমন একটি দেশে এসে খুব ভালো লাগছে, যেখানে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে এত গভীরভাবে ভালোবাসে এবং সব সময় বিপুল সংখ্যায় মাঠে এসে খেলাটিকে সমর্থন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

গোয়ালন্দে পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে