ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৭:১৩ পিএম

ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন দেম্বেলে

ছবি: সংগৃহীত, ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরে ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতিও পেলেন উসমান দেম্বেলে। কাতারে আয়োজিত ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্যারিস সেন্ট-জার্মেই ও ফ্রান্স জাতীয় দলের এই ফরোয়ার্ডকে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার দেওয়া হয়। মেয়েদের বিভাগে ফিফা দ্য বেস্ট হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।

মঙ্গলবার ২৮ বছর বয়সী দেম্বেলে এই পুরস্কার গ্রহণ করেন। ২০২৪–২৫ মৌসুমে পিএসজিকে চারটি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ব্যক্তিগত এই পুরস্কারের দৌড়ে বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেন দেম্বেলে, ঠিক যেমনটা তিনি ব্যালন ডি’অর জয়ের সময়ও করেছিলেন।

২০২৩ সালে বার্সেলোনা ও বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে পিএসজিতে যোগ দেন দেম্বেলে। কোচ লুইস এনরিকের অধীনে গত মৌসুমে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখান। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করার পাশাপাশি ৫১টি গোলে প্রত্যক্ষ অবদান রাখেন এই ফরোয়ার্ড। তার নেতৃত্বেই পিএসজি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে।

আরও পড়ুন

পিএসজির জন্য দিনটি ছিল আরও স্মরণীয়। দেম্বেলের পাশাপাশি বর্ষসেরা কোচের পুরস্কারও জেতেন ক্লাবটির কোচ লুইস এনরিকে।

ফিফা দ্য বেস্টের বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাতারের দোহায়। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০০ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ