ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৫ বিকাল

নওগাঁয় লিটন ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার

নওগাঁয় লিটন ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এসময় নিহতের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয় দোকানিরা ব্রিজের নিচে একটি মরেদহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি।

আরও পড়ুন

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যা

ইরানে হামলা চালালো ইসরায়েল 

আজ বাংলার পপগুরু আজম খানের জন্মবার্ষিকী

মসজিদুল আকসায় ১ লাখ ফিলিস্তিনির জুমা আদায়

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানেও বাড়লো স্বর্ণের দাম