ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:১০ বিকাল

নওগাঁর ধামইরহাটে রাস্তার জন্য জমি দান করলেন দুবাই প্রবাসী

নওগাঁর ধামইরহাটে রাস্তার জন্য জমি দান করলেন দুবাই প্রবাসী। প্রতীকী ছবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সর্ব সাধারণের চলাচলের রাস্তার জন্য জমিদান করলেন এক দুবাই প্রবাসী। জানা যায়, ধামইরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ধামইরহাট বালিকা বিদ্যালয় পাড়ার দুবাই প্রবাসী মো. নুরল ইসলাম বাবু জনগণের চলাচলের রাস্তার জন্য তার বাড়ির পাশে সোয়া এক শতক জায়গা দান করেন।

গতকাল মঙ্গলবার রাতে প্রবাসী নুরল ইসলাম বাবুর পক্ষে তার স্ত্রী মোছা. রুপবান নেসা এবং তার ছেলে রিয়াদ চকযদু মৌজার খতিয়ান নং-০১ এর ১৩৪৩ দাগে সোয়া এক শতক জমি এলাকাবাসীর কাছে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে দান করেন। নুরল ইসলাম বাবু উত্তর চকযদু গ্রামের মরহুম ছবদের আলীর ছেলে। সে দীর্ঘ দিন প্রবাসী রয়েছেন। তার স্ত্রী রুপবান নেসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন

এব্যাপারে ওই এলাকার বাসিন্দা মুদি ব্যবসায়ী মো. নজির হোসেন বলেন, ওই জমির পাশ দিয়ে একটি সরু রাস্তা দিয়ে মহল্লাবাসী অনেক কষ্ট করে চলাফেরা করে। বিষয়টি নিয়ে প্রবাসী নুরল ইসলাম বাবু ও পরিবারের সাথে আলোচনা করে তারা রাস্তার জন্য জমিদান করেন। এ জমিদান করায় আমাদের অনেক উপকার হলো। এ উপলক্ষে রাতে মহল্লাবাসী খাওয়ার আয়োজন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা