নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান
স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিংয়ের অভিযোগে পাওয়া দুই ম্যাচের শাস্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন লাহোর কালান্দার্সের ফখর জামান। পিএসএল লিগের টেকনিক্যাল কমিটির দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন তিনি।
গত ২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালে একটি ঘটনাকে কেন্দ্র করে ফখরকে এই শাস্তি দেওয়া হয়। ম্যাচের শেষ দিকে ঘটনাটি ঘটে। হারিস রউফ শেষ ওভারটি করতে আসার সময় তার সঙ্গে শলাপরামর্শ করতে যান আফ্রিদি ও ফখর জামান। ওই সময় রউফের কাছ থেকে বল নেন ফখর। দুই হাতে বলে চাপ দিতে দেখা যায় তাকে। আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও ফয়সাল আফ্রিদির কাছে এটি বল টেম্পারিং বলে মনে হয়। ফলে লাহোরকে ৫ রান জরিমানা করা হয়।
আরও পড়ুনলেভেল ৩-এর প্রথম অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি এক ম্যাচ এবং সর্বোচ্চ দুই ম্যাচ নিষেধাজ্ঞা, অর্থাৎ তাকে সর্বোচ্চ শাস্তিই দেওয়া হয়েছে। লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ ৩ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে গাদ্দাফি স্টেডিয়ামে। এরপর ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।
মন্তব্য করুন









