ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০২:৫৮ দুপুর

দুই যুগ পর বিশ্বকাপে তুরস্ক

দুই যুগ পর বিশ্বকাপে তুরস্ক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দুই যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তুরস্ক। মঙ্গলবার প্লে-অফ ফাইনালে কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২০০২ সালের পর আবারও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরার টিকিট নিশ্চিত করেছে তারা। 

প্রিস্টিনায় অনুষ্ঠিত টানটান উত্তেজনার ম্যাচে তুরস্কের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড কেরেম আকতুরকোগলু। ম্যাচের ৫৩ মিনিটে করা এই গোলই গড়ে দেয় জয়ের ভিত্তি। স্বাগতিক কসোভো প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। র‌্যাঙ্কিংয়ের ২৫তম স্থানে থাকা তুরস্ক গত দুই দশকে বাছাই পর্বে প্রতিবার ব্যর্থ হয়েছে। ফলে এবার তাদের ওপর ছিল বাড়তি চাপ। কোচ ভিনচেঞ্জো মনতেলার অধীনে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি শেষ পর্যন্ত সেই চাপ সামলে কাঙ্ক্ষিত সাফল্য তুলে নেয়।

আরও পড়ুন

বিশ্বকাপে তুরস্ক খেলবে ডি গ্রুপে। সেখানে তাদের গ্রুপসঙ্গী অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। অন্যদিকে, ইরাক সর্বশেষ ও ৪৮তম দল হিসেবে বিশ্বকাপে নাম লিখিয়েছে। ১১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তারা আই গ্রুপে খেলবে। তাদের গ্রুপসঙ্গী ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দুই যুগ পর বিশ্বকাপে তুরস্ক

লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হল ৪০ কেজি ওজনের অজগর সাপ

ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হানল ইরানের মিসাইল

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার মেট্রিকটন গম

পাবনার ঈশ্বরদীতে জজের ভুয়া পরিচয়ে নারীসহ রাত্রী যাপনের চেষ্টা, অতঃপর...