ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০১:১২ দুপুর

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে দুই বোনসহ চার শিশুর মৃত্যু

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে দুই বোনসহ চার শিশুর মৃত্যু

মেহেরপুরের বারাদী ইউনিয়নের রাজনগর এলাকার মসুরিভাঙ্গা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে দুই বোনসহ চার বান্ধবী পানিতে ডুবে মারা গেছে। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

গতকাল রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছে- সদর উপজেলার রাজনগর গ্রামের আব্দুস সামাদের বড় মেয়ে ফাতেমা (১৪) ও ছোট মেয়ে আফিফা (১০), ইসার মেয়ে মিম (১৪) এবং সাহারুলের মেয়ে আলেয়া খাতুন (১০)।

ফাতেমা ও মিম বারাদী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আফিফা ও আলেয়া খাতুন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী হামিদুল ইসলাম বলেন, বিকেলে চার শিশু মিলে বিলে শাপলা তুলতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত