ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫ ০১:৫৮ পিএম

পাকিস্তানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি চলবে : তালেবান সরকার

পাকিস্তানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি চলবে : তালেবান সরকার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে তালেবান সরকার।

শনিবার (৮ নভেম্বর) সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের সঙ্গে এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এটি বহাল থাকবে। তিনি আরও বলেন, মধ্যস্থতা করার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আমাদের আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই।

আরও পড়ুন

অপরদিকে পৃথকভাবে এক্স-পোস্টে মুজাহিদ বলেছেন, ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যখন আলোচনা চলছিল, তখন কান্দাহার প্রদেশের পাকিস্তান হামলা চালিয়েছে। তবে আলোচনার প্রতি শ্রদ্ধা জানাতে এবং বেসামরিক হতাহত রোধ করার জন্য পাল্টা হামলা চালানো হয়নি। সরকারি সূত্রের বরাতে আফগানভিত্তিক টোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানি মর্টার হামলা বেসামরিক অবকাঠামো এবং একটি বাণিজ্যিক বাজারকে লক্ষ্য করে চালানো হয়। এর ফলে দুই জন নিহত এবং চার জন আহত হয়েছেন। পাকিস্তানি বাহিনী গত বৃহস্পতিবার অন্তত দুইবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

১

ঐক্যের ডাক দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

২

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু

৩

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৪

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

৫

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

৬