ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ০৭:১৫ সকাল

এবার মঞ্জুরুল-জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আরেক ক্রিকেটারের

এবার মঞ্জুরুল-জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আরেক ক্রিকেটারের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। এবার নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুমানা দাবি করেন, জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে দল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে সফলও হয়। রুমানা আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ও (জ্যোতি) ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বের করার জন্য উঠেপড়ে লেগেছে। সেটা সে সফল হয়েছে।’ তিনি প্রশ্ন তোলেন, ম্যানেজমেন্ট তাকে পারফর্মার বললেও ‘আনফিট’ বলে দল থেকে বাদ দিয়েছে। মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ এতদিন ধামাচাপা থাকার ঘটনায় রুমানা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মঞ্জুরুলের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমার কাছে এটা কষ্টই লেগেছে যে, বিষয়টি এতদিন ধামাচাপা ছিল। আর ওনার (মঞ্জুরুলের) ক্যারেক্টার নিয়ে আমি আগেও বলেছি, উনি এই টাইপের।’ তবে জাহানারার সঙ্গে যা করা হয়েছে, তা স্বচক্ষে দেখেননি বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বর্তমান দল গঠন নিয়ে রুমানা অভিযোগ করেন, জ্যোতি মূলত জুনিয়রদের নিয়ে দল করে এবং যারা তার কথা শোনে বা ‘খেদমত’ করে, তারাই দলে সুযোগ পায়। দলে থাকার জন্য অনেকেই স্বেচ্ছায় এমনটা করে বলেও দাবি করেন রুমানা আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত