ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল

৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম ৯ মাসে কমপক্ষে ৮০ হাজার নন–ইমিগ্র্যান্ট ভিসা (যাদের অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার ভিসা রয়েছে) বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। অনেকেরই বৈধ খণ্ডকালীন ভিসা থাকলেও নানা অপরাধ ও নিয়মভঙ্গের কারণে বাতিল করা হয়েছে তাদের ভিসা।এদের অনেকেই ট্যুরিস্ট ভিসা (ভ্রমণ ভিসা),স্টুডেন্ট ভিসা (শিক্ষার্থী ভিসা),ওয়ার্ক ভিসা (অস্থায়ী কর্ম ভিসা) অথবা বিজনেস ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।  

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ট্রাম্প অবৈধ এবং অস্থায়ী অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। নির্বাচনি প্রচারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। ক্ষমতায় এসে সে লক্ষ্যে নির্বাহী আদেশেও সই করেন ট্রাম্প।

 

নির্বাহী আদেশের পর প্রথমে ওয়াশিংটনে এবং পরবর্তীতে দেশজুড়ে অভিযান শুরু হয়। অভিযানে পুলিশ, কাস্টমস পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা অংশ নেন। এসময় হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন

এ বছর যে ৮০ হাজার অভিবাসীর ভিসা বাতিল করা হয়েছে, তাদের সবাই নথিবিহীন অভিবাসী নন। অনেকে অস্থায়ী এবং বৈধ খণ্ডকালীন ভিসাধারী ছিলেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদের মধ্যে ১৬ হাজার জনের ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে, ১২ হাজার জনের হামলা বা সহিংসতার অভিযোগে, আর ৮ হাজার জনের চুরির অভিযোগে ভিসা বাতিল করা হয়েছে। বাতিল হওয়ার আগে সবার কাছেই বৈধ অস্থায়ী ভিসা ছিল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যে পরিকল্পনা লিটনের

দেশে এল তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ গাড়ি

মনোনয়নের খবর শুনে উল্লাসে লাফ, প্রাণ গেল বিএনপি নেতার

ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিলেন জোবাইদা রহমান