ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৯:৪৯ রাত

প্রতি গান রেকর্ড করতে কত পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল?

শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক : ভারতীয় বিভিন্ন প্রতিবদনের তথ্য অনুযায়ী, শ্রেয়া ঘোষালের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। মূলত সংগীতজীবন থেকেই এই বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। দেশ-বিদেশে নিয়মিত সঙ্গীতানুষ্ঠান করেন শ্রেয়া, যেখানে টিকিটের দামও বেশ বেশি থাকে। একটি গান রেকর্ড করার জন্য শ্রেয়া ঘোষাল ২৫ থেকে ৩০ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন বলে জানা যায়। ফলে বর্তমানে তিনি বলিউডের সবচেয়ে বেশি পারিশ্যমিক পাওয়া গায়িকাদের একজন। সংগীতজীবনের পাশাপাশি বেশ কিছু সম্পত্তির মালিকও এই গায়িকা। কলকাতার একটি অভিজাত এলাকায় তার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে।

শুধু তাই নয়, মুম্বাই শহরেও রয়েছে তার একটি বিলাসবহুল বাড়ি। শুধু বাড়ি বা ব্যাংকে জমা অর্থ নয়, শ্রেয়া ঘোষালের গাড়ির সংগ্রহও বেশ চমকপ্রদ। তার গাড়ির তালিকায় রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট এবং মার্সিডিজ–বেন্ধসঢ়;‌জ এস–ক্লাসের মতো বিলাসবহুল গাড়ি। দীর্ঘ ১০ বছর প্রেম করার পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শৈশবের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ