বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড
স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোপালবাড়িসহ দেশের ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকায় এ কার্যক্রমরে উদ্বোধন করেন। পরে বগুড়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
প্রাথমিকভাবে শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়িতে ৪৯৬ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। পরবর্তিতে এই ৪৯৬ জনসহ আরও ৮৬৮ জন নারীর মাঝে এই কার্ড পর্যায়ক্রমের বিতরণ করা হবে। জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ইতিমধ্যে উপকারভোগীদের মোবাইলে টাকা পৌঁছে গেছে।

বগুড়া জেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালাম।
মন্তব্য করুন

_medium_1773083184.jpg)







