ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০২:২৯ দুপুর

চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি সিএনজিও জব্দ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার নতুন বাসস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী ছিড়াপাহাড় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে একটি সিএনজি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজি থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মোহাম্মদ শফি (৪৩), আমির হোসাইন (৫৪) ও রফিক উল্লাহ (২৯)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে বিপক্ষে সিরিজ জেতায় শান্তদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে আগুন

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’

দেশের আট অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস

২২ বছর পর আর্সেনালের ঘরে প্রিমিয়ার লিগ শিরোপা