ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫ ১১:১১ পিএম

বগুড়ায় জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়ায় জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত

জুলাই সনদের আইনিভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচদফা দাবিতে আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বগুড়ায় মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের সাতমাথায় জেলা ও শহর জামায়াতের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য এড. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শহর জামায়াতের সহকারী সেক্রটারি অধ্যাপক রফিকুল আলম, এড. আল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, এড. শাহিন মিয়া, আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদাইতুল ইসলাম, এড. নূরুল ইসলাম আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সুখি, সমৃদ্ধশালি, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে।

আরও পড়ুন

প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়নের জন্যই জামায়াতে ইসলামীসহ বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে। আমরা মনে করি যারা বিরোধিতা করছেন তারাও একদিন পিআর পদ্ধতির সুফল বুঝতে সক্ষম হবেন এবং এই দাবি মেনে নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি

বগুড়ার দুপচাঁচিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ভারত ও আ‘লীগ বাংলাদেশের শত্রু তাদের বয়কট করতে হবে : জয়পুরহাটে ব্যারিস্টার শাহরিয়ার কবির

সিরাজগঞ্জের বেলকুচিতে মেশিনের সাথে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটি সভায় শহরের জলাবদ্ধতা ও মাদক নিয়ে আলোচনা

রংপুরে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা সড়কের সংস্কার কাজের উদ্বোধন