ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৫ ০৯:১০ পিএম

খালেদা রাষ্ট্রপতি, তারেক প্রধানমন্ত্রী—লালুর এ বক্তব্য ‘সম্পূর্ণ ব্যক্তিগত’

ছবি : সংগৃহীত,খালেদা রাষ্ট্রপতি, তারেক প্রধানমন্ত্রী—লালুর এ বক্তব্য ‘সম্পূর্ণ ব্যক্তিগত’

‘খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর এ বক্তব্যকে ‘সম্পূর্ণ ব্যক্তিগত’ বলে জানিয়েছে দলটি।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মন্তব্য তার (হেলালুজ্জামান তালুকদার লালুর) একান্তই ব্যক্তিগত, দলের সিদ্ধান্ত বা নীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এদিন দুপুরে লালু ডিবিসি নিউজকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে বলেন, ‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’

আরও পড়ুন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ না করে নিজেই মনগড়া মন্তব্যটি করেছেন। দলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

দলটি আরও জানায়, এ ধরনের মন্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি স্পষ্ট করতে গণমাধ্যমের মাধ্যমে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়েছে, ক্লাস চলছে মাঠে

দিনাজপুরের বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টা গ্রেফতার ২

নাটোরের লালপুরে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, কথা বলতো নারী কণ্ঠে

নওগাঁয় বেশি টাকা দিলেই মিলছে সার, বাজারে কৃত্রিম সংকটের অজুহাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৫ বস্তা সরকারি চালসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

পাবনার বেড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ২৯টি প্রাথমিক বিদ্যালয়