ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫ ১১:২৫ এএম

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু। প্রতীকী ছবি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের আব্দুস সবুর মজনুর ছেলে ও খুলনা পলিটেকনিক কলেজের শিক্ষার্থী  সৈয়দ মারুফ বুখারী (২৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মারা গেছেন।

নিহতের চাচা খোকন বুখারী  জানান, গতকাল বুধবার বেলা ২টার দিকে নিজ বাড়ির ছাদে স্থাপিত পানির ট্যাঙ্ক পরিস্কার করার সময় অসাবধানতাবশত মারুফ বিদ্যুৎস্পৃষ্ট হন।পরিবারের লোকজন টের পেয়ে ছাদ থেকে মৃতপ্রায় অবস্থায় মারুফকে উদ্ধার  করে  ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের ইউপি সদস্য আরজু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কলেজ ছাত্র মারুফের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে : এবি পার্টি

শক্তিশালী হলো আর্জেন্টিনার ডিফেন্স, সুযোগ পেলেন মার্কোস সেনেসি

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস