ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৮ সকাল

যুক্তরাষ্ট্রে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ইন্তেখাব দিনার

যুক্তরাষ্ট্রে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ইন্তেখাব দিনার

লস অ্যাঞ্জেলেস ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্য পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। ছবিটি দুটি বিভাগে পুরস্কার অর্জন করেছে। সেরা অভিনেতা হয়েছেন ইন্তেখাব দিনার, আর সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন বিজন ইমতিয়াজ। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক আরিফুর রহমান।

১৭ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন। গল্পের লেখায় নুহাশের পাশাপাশি যুক্ত ছিলেন নির্মাতা বিজন ইমতিয়াজ। প্রযোজনা করেছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনস।

সিনেমায় ‘কাশেম’ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। আরও আছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু ও তনুশ্রী কারকুন। কাহিনিতে উঠে এসেছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অচেনা সত্তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা।

আরও পড়ুন

অর্জন প্রসঙ্গে নির্মাতা বিজন বলেন, কিছু কিছু অভিনেতা চরিত্রে ডুবে যান মেথড অ্যাক্টরের মতো, আবার অনেকে মুহূর্তেই চরিত্রে ঢুকে পড়তে পারেন। দিনার ভাই দ্বিতীয় দিকের অভিনেতা। আমি নিজেকে ভাগ্যবান মনে করি তার সঙ্গে কাজ করতে পেরে। এই সিনেমায় অভিনয়ের জন্য তার প্রশংসা ও পুরস্কার দুটোই প্রাপ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলা : নিহত ১

১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ

দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লালমনিরহাটের তিস্তার চরাঞ্চল

দিনাজপুরের বিরামপুরে ১০ মামলার আসামি নারী মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার