ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪২ বিকাল

নতুন ঘর পেলেন গৃহহীন আনিশা ও মোমেনা

নতুন ঘর পেলেন গৃহহীন আনিশা ও মোমেনা। ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি : অবশেষে নতুন ঘর পেলেন গৃহহীন বিধবা আনিশা ও মোমেনা। বিগত এক বছর যাবত ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে খোলা আকাশের নিচে ছোট একটি ঝুপড়িতে বসবাস করে আসছিলেন আনিশা ও মোমেনা। তাদের পাশে এসে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা। এই সংস্থাটির কঠোর পরিশ্রমের ফলে অনেকেই সহযোগিতার হাত বাড়ালে আনিশা ও মোমেনার স্বপ্ন বাস্তবায়ন করতে দুইজনকেই ঘরের ব্যবস্থা করে দেয়া হয়।

দিনাজপুর সদর উপজেলার বাঙ্গিবেচাঘাট মাঝাডাঙ্গা এলাকায় একটি ঝুপড়িতে বসবাস করতেন তারা। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) আনিশা ও মোমেনার হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম। সভাপতি রবিউল ইসলাম রাজু বলেন, বিগত এক বছর ঝড়, বৃষ্টি রোদে কষ্ট করা দুই বৃদ্ধ বিধবা মাকে নতুন ঘর ও নগদ অর্থ প্রদান করা হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, তাদের এই দূরহ কষ্ট দেখে আমরা সাথে সাথে উদ্যোগ নেই এবং সংগঠনের শুভাকাঙ্খী ও বড় ভাই অমিত চৌধুরী পাশে দাঁড়ান। সেই সাথে সদর উপজেলা নির্বাহী অফিসারও সার্বিক সহযোগিতা করেন। এছাড়া অন্যান্য সদস্যদের দান ও শ্রমে দ্রুত দুই অসহায় মায়ের পাশে দাঁড়ানো সম্ভব হয়। রক্তদান সমাজ কল্যাণ সংস্থা গণমানুষের পাশে সবসময় আছে থাকবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭