ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৭ বিকাল

নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচে, বগুড়া জেলা দলের ৫-০ গোলে জয়লাভ

নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচে, বগুড়া জেলা দলের ৫-০ গোলে জয়লাভ

নওগাঁ প্রতিনিধি : তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। খেলায় অংশ নেয় নওগাঁ জেলা দল বনাম বগুড়া জেলা দল।

খেলায় টান টান উত্তেজনার মধ্যদিয়ে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বগুড়া জেলা দল। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও কেউ কাজে লাগাতে না পারায় নওগাঁ জেলা দলকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় পায় বগুড়া জেলা দল। আয়োজকরা জানান, তারুণ্যের উৎসব ও জাতীয় চ্যাম্পিয়নশিপ সামনে রেখেই আয়োজন করা হয় এই প্রীতি ফুটবল ম্যাচের।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন খেলার আয়োজন করছে। নওগাঁর হারিয়ে যাওয়া খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যদিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং অন্যান্য ইভেন্টগুলো দর্শকদের স্টেডিয়ামে আকৃষ্ট করেছে।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টমূলে ৬ জন গ্রেফতার

বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২ জনের কারাদন্ড

বগুড়ায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার উদ্বোধনের পর যা বললেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বগুড়া শজিমেক হাসপাতালে র‌্যালি 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পেটে রাস্তা ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

বগুড়ার সোনাতলায় শয়ন ঘরের ওপর উপড়ে পড়লো শতবর্ষী গাছ, অল্পের জন্য ১০ জনের প্রাণে রক্ষা