পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশ : ২৫ মে, ২০২৬, ০৯:১৩ রাত
সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জের সিংগাইরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (২৫ মে) বিকেলে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কাউসার আহম্মেদ (১৮) উপজেলার আঠালিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম মোমেনের ছেলে। আহত মো. আরাফাত (১৮) একই এলাকার মো. কোহিনুর বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান,বিকেলে কিটিংচর এলাকায় হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেল চালক কাউসার আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী আরাফাত গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আরাফাতকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকেউন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1779720570.jpg)
_medium_1779719884.jpg)