ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৫, ০৭:৫৩ সকাল

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দার বাগুন্দিয়া এলাকায় যাত্রীবোঝাই বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। আজ রোববার (২২ জুন) দুপুর সোয়া ১২টার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, ময়মনসিংহ-শেরপুর রুটের তারাকান্দার বাগুন্দিয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির

মেসিকে নিয়ে ভয় কেটেছে, প্রস্তুতি ম্যাচে খেলার আশা

বিশ্বকাপের বলে ডিভাইস সহ থাকছে যেসব প্রযুক্তি

বরিশালে ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ তিনজন

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুহাট

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার