ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জুন, ২০২৫, ০৯:৩৪ সকাল

পাহাড়ের দেশে লাস্যময়ী মিম

পাহাড়ের দেশে লাস্যময়ী মিম, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঈদের ছুটিতে স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মিম। আর সেখানকার একের পর এক নয়নাভিরাম ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই লাক্স তারকা।

সাম্প্রতিক পোস্টে মিমকে দেখা গেছে কন্দালামা হ্রদের পাড়ে, সবুজে ঘেরা এক রিসোর্টের সুইমিংপুলে জলকেলিতে মেতে উঠতে। এক পাশে পাহাড়, অন্য পাশে নীল জলরাশি। প্রকৃতির এমন অসাধারণ আবহে নিজেকে যেন হারিয়ে ফেলেছেন ‘আমার আছে জল’ খ্যাত অভিনেত্রী। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন দারুণ এক ক্যাপশন, ‘যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।’ ছবির সৌন্দর্য আর ক্যাপশনের ভাব। দুটোই যেন একে অন্যের পরিপূরক।

তবে ভ্রমণে যতটা সরব, অভিনয়ে ততটাই নীরব মিম। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তারও আগে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘পারণ’ ছবির জন্য তিনি প্রশংসিত হন দর্শক-সমালোচক উভয়ের কাছে। ওই ছবির পর বেশ কিছু ছবির প্রস্তাব এলেও গল্প ও চরিত্র আকর্ষণীয় না হওয়ায় নিজেকে বিরত রেখেছেন নতুন কাজ থেকে।

আরও পড়ুন

তবে পর্দার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রীতিমতো জনপ্রিয়। তার ঘোরাঘুরির ছবি, স্টাইল স্টেটমেন্ট আর ব্যক্তিগত মুহূর্তগুলোতে মুগ্ধ ভক্তরা। কন্দালামা হ্রদের ওই ছবিগুলোও তার প্রমাণ। এখন দেখার অপেক্ষা, এই সফরের স্মৃতি শেষে কখন আবার পর্দায় ফেরেন বিদ্যা সিনহা মিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি যা বলে তা করে : সমাজকল্যাণ মন্ত্রী

বগুড়ায় প্রথম দিনেই ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ডের টাকা

মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতি গান রেকর্ড করতে কত পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল?

জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জুরি বোর্ডে আমলা থাকা উচিত নয় : ন্যানসি