জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর নিহত
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর হাসেন আলী (৪৫) মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা গেছে, আজ সোমবার (১৬ জুন) বিকেলে আক্কেলপুর থেকে মোটরসাইকেলে জয়পুরহাট জেলা শহরে যাওয়ার পথে ভালকি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন হাসেন আলী।
এতে তার মাথায় আঘাত লেগে প্রচন্ড রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা দুর্ঘটনায় শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর হাসেন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1769341520.jpg)
_medium_1769340559.jpg)
_medium_1769340208.jpg)
_medium_1769339158.jpg)


_medium_1769344560.jpg)