ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ১১:২৭ রাত

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির সাথে অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা’সহ আহত ৬

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির সাথে অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত,বাবা-মা’সহ আহত ৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি খড়িবাহি (লাকড়ি) ভটভটির সাথে একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে মো. জুনায়েদ নামে ২ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জুনায়েদের বাবা  মো.সাকিরুল ও  মা ইয়াসমিন বেগমসহ আরও ৬  আরোহী।

আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাকিরুল শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  শিয়ালমারা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেলা দেড়টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ভটভটিটি জব্দ কললেও চালক পালিয়ে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির সাথে অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা’সহ আহত ৬

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বারুণী স্নান অনুষ্ঠিত

আনোয়র টিভির সাংবাদিকতা এতো সহজ বিষয় না : ব্যাচেলর পয়েন্টের মতলব

ঈদকে সামনে রেখে রাস্তায় নামছে দেশীয় প্রযুক্তির অত্যাধুনিক বাস

যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে তারা বিএনপিতে থাকতে পারবে না : মোস্তাফিজুর রহমান এমপি