ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ১১:৫৯ দুপুর

জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী সানা

অভিনেত্রী সানা

বিনোদন ডেস্কঃ ‘বিগ বস ওটিটি’র তৃতীয় মৌসুমের বিজয়ী অভিনেত্রী সানা মকবুল ভারতের বিনোদন দুনিয়ার পরিচিত মুখ। অভিনেত্রীর অসুস্থতা ঘিরে চলছে আলোচনা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, ঈদের দিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সানা মকবুল। বর্তমানে তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত। দীর্ঘদিন ধরে তিনি অটোইমিউন হেপাটাইটিসে ভুগছিলেন, যা একসময় সিরোসিসে রূপ নেয়। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে লিভারকে আক্রান্ত করে।

সানা বলেন, আমার অবস্থা ভালো নয়, লিভার সিরোসিস ধরা পড়েছে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন ট্রান্সপ্ল্যান্ট ছাড়া সুস্থ হতে পারি। আমি ইমিউনোথেরাপি নিচ্ছি। এটা খুব কঠিন, কিন্তু আমি হাল ছাড়ছি না।

অভিনেত্রী আরও জানান, এই রোগ মানসিক, শারীরিক ও আর্থিকভাবে তাকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে তবুও তিনি আশাবাদী। অভিনেত্রী বলেন আমি প্রতিদিন নিজেকে বলি—এটা একেকটা পর্ব, পার হয়ে যাবে। জীবন যেমন ছিল, আর তেমন নেই, কিন্তু আমি নতুনভাবে বাঁচতে চাই।


সানা জানান, এই রোগ মানসিক, শারীরিক ও আর্থিকভাবে তাকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে তবুও তিনি আশাবাদী।

আরও পড়ুন

চিকিৎসকদের মতে, অটোইমিউন হেপাটাইটিস সাধারণত ১০–৩০ কিংবা ৪০–৬০ বছর বয়সীদের মধ্যে দেখা যায়। নারীরা এই রোগে বেশি আক্রান্ত হন। নিয়মিত রক্তপরীক্ষা, স্বাস্থ্যকর জীবনধারা এবং ওষুধের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে সিরোসিস হলে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হতে পারে।

 

সানা জানান, শরীর হঠাৎ খারাপের দিকে যায়, কিছু গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে গেছে। কঠোর পরিশ্রম করে যেটুকু অর্জন করেছিলাম, তা থমকে গেছে। তার পরিবারও এই লড়াইয়ে বড় ভরসা হয়ে পাশে দাঁড়িয়েছে বলে জানান সানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে : শিল্পমন্ত্রী

সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

মা দিবসে হাহাকার : তিলে তিলে গড়া সংসারে ঠাঁই মেলেনি যে মায়েদের