ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০৬:৫৭ বিকাল

নাটোরের লালপুরে পুকুর খনন ও ভরাট উত্তোলনের অপরাধে ২ লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুরে পুকুর খনন ও ভরাট উত্তোলনের অপরাধে ২ লাখ টাকা জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে রাতের অন্ধকারে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন ও পদ্মা নদীর চর থেকে ভরাট কাটার অপরাধে দু’জনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ঢুষপাড়া ও কয়লারডহর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবীর হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত ১টার দিকে ঢুষপাড়া এলাকায় ইটভাটা মালিক ও জমির মালিকের যোগসাজেশে এক্সকেভেটর ব্যবহার করে কৃষি জমিতে পুকুর খননের সত্যতা পাওয়া যায়। এসময় অভিযুক্ত শামীমকে (৫০) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযুক্ত ব্যক্তি আগামীতে অবৈধভাবে পুকুর খনন করবে না মর্মে মুচলেকা প্রদান করে। তিনি আরও বলেন, এদিকে রাত আড়াইটার দিকে কয়লারডহর এলাকায় অবৈধভাবে পদ্মা নদীর চর থেকে এক্সকেভেটর, ট্রাক্টর ব্যবহার করে নদীর ভরাট ও মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে এক্সকেভেটর ও ট্রাক্টর পাওয়া যায়।

আরও পড়ুন

অভিযুক্ত মাহবুল ইসলামকে (৪১) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবেন না মর্মে জানান।

এসময় লালপুর থানার ওসি শফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করেন। জনস্বার্থে আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবীর হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে পুকুর খনন ও ভরাট উত্তোলনের অপরাধে ২ লাখ টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জে ২ গ্রামের সংঘর্ষে পণ্ড বিয়েবাড়ি, হামলা-লুটের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার

আগামীতে জামায়াতেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ: ডা. তাহের

বগুড়ার নন্দীগ্রামে দই-মিষ্টির দোকানে জারিমানা

সামনে কঠিন সময়, হেসে-খেলে কাটালে দেশ ক্ষতিগ্রস্ত হবে: প্রধানমন্ত্রী