বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩৫ জনের জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘির অদুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭ মামলা ও ৩৫ জনের ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিহেস্ট্রট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। গতকাল শনিবার বিকেলে মহাসড়কের পূর্ব ঢাকারোড আশা ফিলিং স্টেশনের কাছে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বগুড়া জেলা প্রশাসকের নিদের্শনামতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘির অদুরে পুর্ব ঢাকারোড আশা ফিলিং স্টেশনের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আরও পড়ুনএসময় হেলমেট বিহীন মোটরসাইকেল চালনা ও দুইজনের অধিক আরোহী বহন, পিকআপ, ট্রাক ও পণ্যবাহী যানবাহনে ছাদ বা খোলা অংশে যাত্রী বহন এবং মহসড়কে ব্যাটারি চালিত রিকসা ও অন্যান্য নিষিদ্ধ যানবাহন চলাচলের উপড় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৩৫ জনের ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
মন্তব্য করুন


_medium_1780229214.jpg)

_medium_1780226284.jpg)
_medium_1780224716.jpg)
_medium_1780224025.jpg)


