ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ০৯:৫৮ সকাল

গোয়াল ঘরে থেকে  শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

গোয়াল ঘরে থেকে  শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামে গোয়াল ঘর থেকে সৌরভ নামে এক ছয় বছর বয়সী শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

সৌরভ উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামের সৈইবুল্লার ছেলে। সৌরভের মৃত্যুর বিষয়টি ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌরভ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের মতো সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহশিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায় সে। প্রাইভেট পড়তে গিয়ে গ্রামের সামনের একটি দোকানে যায়।  পরে দোকান থেকে আর বাড়ি ফেরেনি। বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে দোকানের পাশেই বনার চৌধুরীর গোয়াল ঘরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

গোয়াল ঘরের মালিক বনার চৌধুরী বলেন, গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি শিশুটি পড়ে আছে। তার শরীরে রক্তমাখা থাকায় চিৎকার শুরু করি। পরে প্রতিবেশী ও শিশুর পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যেতে চায়। মৃত থাকায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।

আরও পড়ুন

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি জানান, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে বের করবে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক।

শিশুটির বাবা সৈইবুল্লাহ বলেন, আমার সন্তানকে কেন হত্যা করা হয়েছে তার কিছুই জানি না। এলাকায় আমার তেমন কোনো শত্রুও নেই যে এমন কাজ করবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুর পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা

পলাশে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

পাবনার সাঁথিয়ায় আম পাড়তে নিষেধ করায় ৪ জনকে পিটিয়ে আহত