ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৫, ০২:১৩ দুপুর

দেশে করোনার সংক্রমণ বাড়ছে, মাস্ক পরার অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

দেশে করোনার সংক্রমণ বাড়ছে, মাস্ক পরার অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

আজ শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান (জনসমাগমপূর্ণ এলাকা) এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ জুন) দেশে ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। তিনি ঢাকা বিভাগের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এরপরই আজ সরকারের পক্ষ থেকে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার এই নির্দেশনা এল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কোচ হতে তিন শতাধিক আবেদন

চট্টগ্রামে লাইব্রেরিতে হামলা-ভাঙচুর, আহত ৮

চলতি বছর সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু 

আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট 

টস জিতেছেন জ্যোতি, ব্যাটিংয়ে বাংলাদেশ

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন হবে জাতীয়ভাবে , পরিপত্র জারি