ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৩ মে, ২০২৫, ০৮:০৯ রাত

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক মোল্লা

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ছাত্র হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৩ মে) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহীনূর কবির জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লাকে গত রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায়   আশুলিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যারি কেইনের জোড়া গোলে বায়ার্নের সহজ জয়

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ

উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন : নাসীরুদ্দীন পাটওয়ারী

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির চোখ রাঙানি

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে