ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ১১:৫৭ রাত

সিরাজগঞ্জে মার্কেটগুলোতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা

সিরাজগঞ্জে মার্কেটগুলোতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে ঈদ উপলক্ষে মার্কেট গুলোতে জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ শহরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় আসা সম্মানিত ক্রেতা জনসাধারণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট, শপিং মল ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ সদস্যদের টহল, সিসিটিভি মনিটরিং জোরদার এবং যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ক্রেতা ও ব্যবসায়ী সকলকে অনুরোধ করা যাচ্ছে নিজ নিজ মূল্যবান সামগ্রী সম্পর্কে সতর্ক থাকুন এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ পুলিশ সদস্যকে অবহিত করুন। আপনাদের সহযোগিতাই পারে একটি নিরাপদ ও আনন্দমুখর ঈদ নিশ্চিত করতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মার্কেটগুলোতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইল ফোনে হুমকি ও মোটা অঙ্কের চাঁদা দাবি

অবশেষে ঈদের ভিজিএফ’র চাল পাচ্ছেন সেই ১০০ কার্ডধারী

রংপুর ঈদ উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করেছে মহানগর যুবদল

দিনাজপুরের ছোট যমুনা নদী এখন অস্তিত্ব সংকটে