ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ১১:৪৩ রাত

অবশেষে ঈদের ভিজিএফ’র চাল পাচ্ছেন সেই ১০০ কার্ডধারী

অবশেষে ঈদের ভিজিএফ’র চাল পাচ্ছেন সেই ১০০ কার্ডধারী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: অবশেষে ঈদের বিশেষ ভিজিএফ’র চাল পাচ্ছেন চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের সেই ১০০ কার্ডধারী। চাল না পেয়ে বিক্ষুদ্ধ হয়ে তারা গতকাল মঙ্গলবার ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে তার কার্যালয়ে অন্তত: ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এনিয়ে ব্যাপক সমালোচনা হলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌফিক আজিজের হস্তক্ষেপে ওই কার্ডধারীদের  বৃহস্পতিবার চাল দেয়ার ব্যবস্থা করেছে ইউপি কর্তৃপক্ষ।

ইউএনও জানান, কি কারণে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কার্ডধারীদের চাল দেবার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ওই ইউনিয়নে ৫ হাজার ২৪৩ জনকে কার্ড দেয়া হয়। যাদের ১০ কেজি করে চাল পাবার কথা। কিন্তু  নির্ধারিত  সূচি ১৪-১৬ মার্চ তিনদিন বিতরণের পর ১৭ তারিখে ওই কার্ডধারীরা আসার পর চাল দিতে না পারায় জটিলতা সৃষ্টি হয়।

এব্যাপারে চেয়ারম্যান  আব্দুল লতিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। প্যানেল চেয়ারম্যান  রাজ্জাক আলী বলেন,  বস্তায় চাল কম ছিল। না হলে সময়ের পর এলেও চাল দেয়া হত। এক পর্যায়ে যারা চাল পাননি তাদের টাকা দেয়ার কথা ভাবা হয়। কিন্তু এর মধ্যে দুপুর ১২টার দিক থেকে বিকাল প্রায় ৩টা পর্যন্ত চেয়ারম্যান অবরুদ্ধ হন। চালের সুরাহা করে যাবার জন্য চাপ দেন কার্ডধারীরা। এ সময় চেয়ারম্যান এমনকি মোবাইল ফোনও ব্যবহার করতে পারেননি।

আরও পড়ুন

ইউপি সদস্য ইলিয়াস উদ্দিন বলেন, প্রতিটি ৩০ কেজির বস্তায়  খাদ্য গোডাউন থেকে ইউপি গোডাউনে চাল আনা হয়। কিন্তু চাল ওজন করে বুঝে নেয়া হয়নি। এ  থেকেই সমস্যার সৃষ্টি এবং ওই হট্টগোল বাধে। ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন বলেন, সমস্যা সমাধান হয়েছে। বৃহস্পতিবার চাল পাবেন  কার্ডধারী বঞ্চিতরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ঈদের ভিজিএফ’র চাল পাচ্ছেন সেই ১০০ কার্ডধারী

রংপুর ঈদ উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করেছে মহানগর যুবদল

দিনাজপুরের ছোট যমুনা নদী এখন অস্তিত্ব সংকটে

বগুড়ার শহরে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

জেলা যুবদলের উদ্যোগে বগুড়ায় ঈদ উপহার বিতরণ

উত্তরাঞ্চলে সবুজায়ন বাড়ানো জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী