বগুড়ার শহরে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল
বগুড়া-৬ (সদস) আসনের উপনির্বাচনে শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল আজ বুধবার (১৮ মার্চ) সকালে বগুড়া শহরের দত্তবাড়ী,কালিতলা, কলেজ বাজার ও মাটিডালী বিমান মোড় এলাকায় দাঁড়িপাল্লাায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হাকিম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন, ডা. আবু বক্কর সিদ্দিক, জাকিরুল ইসলাম, আব্দুর রউফ পারভেজ, ইব্রাহিম হোসেন প্রমুখ।
আরও পড়ুনগণসংযোগে কলেজ বাজারে পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিতে সবাই ৯ এপ্রিল ঝাঁপিয়ে পড়ুন। জামায়াতের নেতাকর্মী দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত নন। ইনশাআল্লাহ বিজয়ী হলে বগুড়াকে যানজট, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করে গড়ে তুলবো।
মন্তব্য করুন







