ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০১:০১ রাত

কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

ছবি: সংগৃহীত, কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) রাত ১১ টার ২০ মিনিটের দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি আব্দুল মমিন বলেন, সড়ক ফাঁকা পেয়ে চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন। সৈয়দপুর এলাকায় এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়ক বিভাজকের ওপর পড়ে। এতে কেউ মারা যাননি। কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। আশা করছি ১০-১৫ মিনিটের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে কুমিল্লা অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি হয়। এতে সড়ক ভিজে যায়। রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়ক বিভাজকের ওপর পড়ে। এতে বাসের চালক-সহযোগীসহ ১০জন আহত হন। ঘটনার পর মহাসড়কে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে ময়নামতি ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ

কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

বগুড়ায় লাইনচ্যুত বগি উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন

লারিজানি হত্যার চড়া মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

জেট ফুয়েলের দাম একলাফে বাড়ল ৮২ টাকা

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা